ডেমরায় হেফাজতে ইসলামের ২ নেতা গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ৭:৪৪

রাজধানীর ডেমরা থানা পুলিশের বিশেষ অভিযানে হেফাজতে ইসলামের দুজন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ডেমরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—ডেমরা থানা হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা খলিল আহমেদ কুরাইশী ও ডেমরা থানা হেফাজতে ইসলামের যুগ্নমহাসচিব মাওলানা মাহফুজুল হককে।

ডেমরা থানায় আল শাহরিয়ার হোসেন অনি নামে এক ব্যক্তির ওপর হামলার ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডি সূত্রে জানা যায়, ডেমরায় ব্লগার ও প্রবন্ধক আল শাহরিয়ার হোসেন অনির ওপর হামলা ও সহিংসতার ঘটনা ঘটে।হেফাজত নেতা খলিল ও মাহফুজুল তাকে আটক করে কাঠের লাঠি ও চামড়ার বেল্ট দিয়ে নির্যাতন করে, ছুড়ি দিয়ে ডান হাটুতে কোপ দেয় (stabbed)। পরে রাস্তার পাশে ফেলে যায় সেখান থেকে কিছু লোক হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সুপারিনটেনডেন্টের বিশেষ নির্দেশে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে দুজনকে গ্রেপ্তার করে।

  • cg