রাজধানীর কুড়িলে এক ব্যবসায়ীর অফিসে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে ছাত্রলীগ কর্মীরা। শুক্রবার (২৮ এপ্রিল) ক-৫১/১ কুড়িল ভাটারা “স্কাইঘুরি হলিডেজ”-অফিসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে।
কর্মচারী, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, জুমার নামাজের পর আনুমানিক ১২-২৫ জন ছাত্রলীগের কর্মী অফিসে প্রবেশ করে ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলামকে খোঁজ করে। অফিসে তাকে না পেয়ে হামলা ও ভাঙচুর শুরু করে তারা। অফিস কর্মচারীরা বলেন, কী কারণে তারা হামলা করছে কিছুই বলেনি শুধু শহিদুল স্যারকে খোজ করে এবং যাবার সময় অফিসে আগুন দিয়ে চলে যায়। তাৎক্ষণিকভাবে ওই ছাত্রলীগ কর্মীদের পরিচয় জানা সম্ভব হয়নি বলে জানান ব্যবসায়ীরা।
শুক্রবার দুপুর ২টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।
এ বিষয়ে রাশেদ বিন খালিদ বলেন, আজ দুপুর ১টা ৪০ মিনিটের দিকে আমাদের কাছে সংবাদ আসে রাজধানীর কুড়িগ্রাম ক-৫১/১ কুড়িগ্রাম ভাটারা “স্কাইঘুরি হলিডেজ” অফিসে আগুন লেগেছে। সংবাদ পাওয়ার পর কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
