ডেমরায় ব্লগারের বিরুদ্ধে হেফাজতের সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

লেখক:
প্রকাশ: ২৭ জুন ২০২২, ৫:৩১

ডেমরায় ইসলামের বিরুদ্ধে কটুক্তিকারী নাস্তিক ব্লগার ও প্রবন্ধক আল শাহরিয়ার হোসেন অনির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলামের ডেমরা শাখা।

শুক্রবার (২৭ জুন) ডেমরা উপজেলা শাখার উদ্যোগে জুমার নামাজের পর ডাক ডেমরা প্রেসক্লাবের চত্ত্বরে হেফাজতে ইসলাম উপজেলার যুগ্নমহাসচিব মাওলানা মাহফুজুল হকের সভাপতিত্বে ও পৌরসভা শাখার নায়েবে আমির হেফাজত নেতা খলিলের পরিচালনায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন হেফাজতে ইসলামের জেলা সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান।

তিনি বক্তব্যে বলেন, নাস্তিক ব্লগার শাহরিয়ার হোসেন অনির “বিষাক্ত” পশ্চিমা সংস্কৃতির এদেশে নিয়ে আসছে। বিয়ের ছাড়া মুসলিম মেয়ের “কুমারীত্ব” নষ্ট করছে। ইসলাম অবমাননাকারীদের সর্বোচ্চ আইন করে ফাঁসিতে ঝুলানো উচিৎ। আক্ষেপ করে হেফাজতের নেতা আরো বলেন, রাষ্ট্রীয় প্রথমসারির ব্যক্তিকে কটুক্তি করলে যদি সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হয় তাহলে কেন ইসলাম নিয়ে ব্যভিচার করলে শাস্তি দেয়া হবেনা।

তিনি বলেন আরো বলেন, আমাদের আজকের সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিলের মূখ্য উদ্দেশ্যে রাজনীতি নয় আমাদের প্রতিবাদ ও নিন্দা সেসব ব্লগার নাস্তিকদের বিরুদ্ধে। এ সমস্ত ব্লগার নাস্তিকদের জায়গা এ দেশে হবেনা। এদেশে সংখ্যালঘু হিসেবে হিন্দু থাকতে পারবে, বৌদ্ধ থাকতে পারবে, খ্রীষ্টান থাকতে পারবে কিন্তু নাস্তিক ব্লগার থাকতে পারবে না।

সংবাদ সম্মেলনের পরে বিক্ষোভ মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্ত্বরে এসে দোয়ার মাধ্যমে শেষ হয়।

  • জাতীয় পুষ্টি সপ্তাহ
  • নওগাঁ