মান্দায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘রবীন্দ্র বৈঠকী’ অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ১৩ মে ২০২৬, ৭:৩০

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে মান্দা উপজেলা শিল্পকলা একাডেমি আয়োজনে উপজেলার ২ নং ভালাইন ইউনিয়নের বৈলশিং গ্রামের বটতলায় অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে জনাব ডা. ইকরামুল বারী টিপু, মাননীয় সংসদ সদস্য, ৪৮, নওগাঁ-৪ (মান্দা)।

সভাপতিত্ব করেন জনাব আক্তার জাহান সাথী, উপজেলা নির্বাহী অফিসার, মান্দা, নওগাঁ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মোঃ মোখলেছুর রহমান মকে সিনিয়র সহ-সভাপতি মান্দা উপজেলা বিএনপি,

মোঃ খোরশেদ আলম অফিসার ইনচার্জ মান্দা থানা, নাবিল নওরোজ বৈশাখ সহকারী কমিশনার ভূমি মান্দা উপজেলা, মোঃ আরিফুল ইসলাম প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মান্দা উপজেলা সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ। উক্ত অনুষ্ঠানে শিল্পীরা বিভিন্ন রবীন্দ্র সংগীত পরিবেশন করেন। এ সময় অতিথীরা রবীন্দ্রনাথের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন।

 

জাগো সংবাদ/আরাফাত/আরিফ হোসেন

  • নওগাঁ
  • মান্দা