আজকালের কন্ঠ ডেস্ক : দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় সমাজ সেবা দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্তরে এ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালী ও আলোচনা সভায় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত প্রথমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর ইসলাম আতিক। এসময় উপজেলার বিভিন্নস্তরের কর্মকর্তাগণ ও সমাজসেবার উপকার ভোগীগণ উপস্থিত ছিলেন।
