আজকালের কন্ঠ ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালীতে ৩টি আগ্নেয়াস্ত্র ৫ রাউন্ড কার্তুজসহ নুর মোহাম্মদ (৩৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৭
সোমবার (১ জানুয়ারি) রাত সাড়ে ১০ টায় উপজেলার সরল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করার বিষয়টি আজ দুপুরে নিশ্চিত করে র্যাব-৭। গ্রেফতারকৃত নুর মোহাম্মদ বাঁশখালী উপজেলার সরল হাজীরখীল এলাকার মৃত শামসুল ইসলামের পুত্র।
গ্রেফতারের সময় তার কাছ থেকে প্লাস্টিকের বড় বস্তার ভিতর হতে দেশীয় তৈরী ৩টি আগ্নেয়াস্ত্র এবং ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে র্যাবকে জানায়, সে জব্দকৃত অস্ত্র দিয়ে দীর্ঘদিন যাবৎ স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার এবং মাদক ব্যবসায়ীদের মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা প্রদানের কাজে এসব আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আসছিল। পরবর্তীতে জিজ্ঞেসাবাদে প্লাস্টিকের বড় বস্তার ভিতর থেকে দেশীয় তৈরী ৩টি আগ্নেয়াস্ত্র এবং ৫ রাউন্ড কার্তুজসহ তাঁকে গ্রেফতার করা হয়।’
