ভোলা-২ আসনের বড় মানিকা ইউনিয়নের পথসভায় জনস্রত

লেখক:
প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৪, ৯:৩৮

আজকালের কন্ঠ ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী সাবেক ২ বারের সংসদ সদস্য আলী আজম মুকুলের সমর্থনে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৩রা জানুয়ারি রোজ (বুধবার) বিকেলে বড়মানিকা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যেগে ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি মোঃ জহির উদ্দিন বাবরের সভাপতিত্বে সাবেক বড়মানিকা ইউনিয়ন পরিষদ মাঠে এই পথসভা অনুষ্ঠিত হয় ।

উক্ত পথসভায় রানীগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এর পক্ষে ম্যানেজিং কমিটির সভাপতি জনাব রাসেল আহমেদ মিয়া মাননীয় এমপি মহোদয়ের আগমন উপলক্ষে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।

পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , ভোলা-২ আসনের ২ বারের সংসদ সদস্য ও বর্তমান নৌকায় মাঝি আলহাজ্ব আলী আজম মুকুল৷

প্রধান অতিথির বক্তব্যে আলী আজম মুকুল বলেন, ২০১৪ সালে আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন , সে সময় আপনাদের প্রাণের দাবী ছিলো বড়মানিকা ইউনিয়নকে মেঘনার ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও ব্লক দিয়ে এলাকা রক্ষা করা । ।মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আমি আপনাদের সেই ওয়াদা রক্ষা করে বড়মানিকা ইউনিয়নে টেকসই বেড়িবাঁধ ও ব্লক নির্মাণ করে দিয়েছি । আপনারা আমার ভাই , মা, বোন আপনাদের কাছে আমি একটি ভোট ভিক্ষা চাই , তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী ৭ ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন ।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগ সভাপতি বড়মানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন হায়দার , উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম , বোরহানউদ্দিন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ রাসেল আহমেদ মিয়া , বিআরডিবি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন সহ আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবৃন্দ ।