নাশকতার সময় গ্রেপ্তার ২

লেখক:
প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৪, ১১:৩৪

আজকালের কন্ঠ ডেস্ক : রাজশাহীর গোদাগাড়ীতে নাশকতার সময় ২ জন গ্রেপ্তার হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার রেলগেট বাইপাশে রাজশাহী -চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে নাশকতার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, গোদাগাড়ী পৌর এলাকার ভগবন্তপুর গ্রামের মনজুর রহমানের ছেলে রাসেল ইসলাম ও মহিশালবাড়ী গ্রামের ইসরাফিল হকের ছেলে সামজিদ হাসান। এরা বিএনপি-জামায়াতের রাজনীতির সাথে জড়িত।

গোদাগাড়ী মডেল থানার ওসি আব্দুল মতিন জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে গোদাগাড়ী থানাধীন বাইপাস মোড়ে বিএনপি- জামায়াতের ডাকা হরতাল সফল করার লক্ষ্যে বিএনপির জামাতের নেতা কর্মীরা আকস্মিক ঝটিকা মিছিল বের করে একটি গাড়ির গ্লাস ভাঙচুর করে পালানোর সময় স্থানীয় আওয়ামী লীগের লোকজন কর্তৃক আটক হয়।