আজকালের কন্ঠ ডেস্ক : দ্বাদশ সংসদ নির্বাচনে (সদর দক্ষিণ-লালমাই-নাঙ্গলকোট উপজেলা নিয়ে কুমিল্লা -১০ আসন,এ আসনের নাঙ্গলকোট উপজেলার বক্সগন্জ ইউনিয়নের বক্সগন্জ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে দুপুর ১২ টা পর্যন্ত ভোট পড়েছে ৩১৪ ভোট।
ওই কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা সজল বড়ুয়া জানান, এ কেন্দ্রে ৩ হাজার ৯শত ৫ জন ভোটার ৮ বুথে ভোট প্রদান করেন।
দুপুর ১২ টা পর্যন্ত ৩১৪ ভোট পড়েছে।কেন্দ্রে ভোটারের লাইন না থাকলেও সাংবাদিকদের উপস্থিতি দেখে দৌড়ে লাইনে দাড়ান।
