ছুটির কারণে ভোটারদের উপস্তিতি কম : মোমেন

লেখক:
প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৪, ১:০৮

আজকালের কন্ঠ ডেস্ক : টানা ছুটির কারনে ভোটারদের উপস্তিতির কিছুটা কম হতে পারে। তিনদিনের ছুটি পেয়ে অনেকেই বেড়াতে যেতে পারেন। তবে এটি নিয়ে আশঙ্কা করার কিছু নেই। নির্বাচনের দিন বিএনপির হরতালকে ঢংঢাং বলেন সিলেট ১ আসনের নৌকার প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার সকাল মহানগরীর বন্দরবাজারস্থ দূর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান শেষে একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন সিসিক নির্বাচনে ৪৬ শতাংশ ভোট পরেছিলো। এটি ভালো। আর আমেরিকার নির্বাচনের একবার এসেছে ৩৮ এবং একবার এসেছে ৪৪ শতাংশ।

সিলেটের অন্যান্য প্রার্থীরা তাদের মতো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে৷ তারাও মাঠে রয়েছে। ভোটার উপস্থিতির ব্যাপারে আমি আশাবাদি।