মাশরাফি নড়াইল নড়াইলবাসীকে ধন্যবাদ জানিয়ে নিজের ভেরিফাই ফেসবুক পেজে পোস্ট

লেখক:
প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৪, ৪:০৩

নড়াইল প্রতিনিধিঃমাশরাফি নড়াইল নড়াইলবাসীকে ধন্যবাদ জানিয়ে নিজের ভেরিফাই ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন।

গতকাল ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল -২ আসন থেকে নৌকা প্রতিক নিয়ে ১৮৯১০২ ভোট পেয়ে দ্বিতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওয়ার্কার্স পার্টি মনোনীত সাবেক সাংসদ শেখ হাফিজুর রহমান হাতুড়ি প্রতিক নিয়ে ৪০৪১ ভোট পান।

এছাড়াও, জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান লাঙ্গল প্রতিকের প্রার্থী ১৯০৯ ভোট, এনপিপির মোঃ মনিরুল ইসলাম আম প্রতিকের প্রার্থী ৫৮০ ভোট, গণফ্রন্টের মোঃ লতিফুর রহমান মাছ প্রতিকের প্রার্থী ৫৮২ ভোট, ইসলামী ঐক্যজোটের মোঃ মাহবুবুর রহমান মিনার প্রতিকের প্রার্থী ১৮৫২ ভোট, স্বতন্ত্র মোঃ নুর ইসলাম ঈগল প্রতিকের প্রার্থী ১৩৬৩ ভোট ও স্বতন্ত্র সৈয়দ ফয়জুল আমীর লিটু ট্রাক প্রতিকের প্রার্থী ৩৬৫ ভোট পেয়েছেন।

নড়াইল – ২ আসনে এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৮ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় মাঠে ছিলেন।