ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন শিবলী সাদিক

লেখক:
প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৪, ৫:৪৭

আজকালের কন্ঠ ডেস্ক : ১১ দিনাজপুর-৬ এর বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট আসনে তৃতীয় বারের মতো নবনির্বাচিত এমপি মোঃ শিবলী সাদিক বিজয়ী হয়ে হ্যাট্রিক করেছেন। বিজয়ের পর এলাকায় ভোটার, নেতা-কর্মী ও এলাকাবাসীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে এলে সকলের স্নেহ, শ্রোদ্ধা, ও ভালবাসার ফুলেল শুভেচ্ছায় তিনি সিক্ত হন।

গতকাল সোমবার (৮ জানুয়ারি) রাত ৯ টায় বিরামপুর ও হাকিমপুর উপজেলা আ’লীগের ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এরং সমর্থকদের সাথে তিনি সৌজন্যে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।

হাকিমপুরে এমপি শিবলী সাদিক পৌঁছালে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আব্দুর রহমান লিটন, পৌর আ’লীগের সভাপতি ও মেয়র জামিল হোসেন চলন্ত তাঁকে ফুলদিয়ে বরণ করে নেন।

এ সময় উপজেলা ভাইস-চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহেদ মল্লিকসহ আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

পরে রাত ১০টায় বিরামপুর পৌরসভা কার্যালয়ে এমপি শিবলী সাদিক পৌঁছালে বিরামপুর পৌর মেয়র আক্কাস আলী, তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে। এ সময় বিরামপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মেজবাউল হক, দিনাজপুর (দক্ষিণ) উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক লায়ন মোজাম্মেল হক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক মাস্টার, মসফিকুর রহমান দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে।