ভালোবাসায় সিক্ত হলেন পাবনা-৩ আসনে নবনির্বাচিত এমপি

লেখক:
প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৪, ৬:২২

আজকালের কন্ঠ ডেস্ক : টানা চারবার পাবনা-৩(ভাঙ্গুড়া-চাটমোহর ও ফরিদপুর)আসন থেকে নির্বাচিত হওয়ায় আলহাজ্ব মো. মকবুল হোসেন কে ব্যাপক সংবর্ধনা দেওয়া হয়েছে।

গতকাল সোম ও মঙ্গলবার সকাল থেকে মধ্যরাত্রি অবধি তাঁর বাসভবনে চলে সাধারণ মানুষ আর নেতা-কর্মীদের আনন্দ উৎসব।

নির্বাচনী এলাকার তিনটি উপজেলার নৌকা প্রেমী হাজার- হাজার মানুষ ও পৌরসভা ও ইউনিয়ন ভিত্তিক জনপ্রতিনিধি,শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানবর্গ,সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পাবনা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি বর্ষয়ান নেতা আলহাজ্ব মো. মকবুল হোসেনকে ফুলের মাল্য দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। অনেকে ঢাক-ঢোল, কেসিও-বাঁশি নিয়েও আসেন।