জনসংযোগ পরিদপ্তরে নতুন পরিচালকের যোগদান

লেখক:
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪, ৭:৫৫

আজকালের কন্ঠ ডেস্ক : মোস্তফা খান ৪ জানুয়ারি-২০২৪ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জনসংযোগ পরিদপ্তরে পরিচালক পদে যোগদান করেন। তিনি ১৯৯৫ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে সহকারী পরিচালক পদে প্রথম যোগদান করেন।

দীর্ঘ চাকরি জীবনে তিনি বোর্ড সচিবালয়, মানব সম্পদ উন্নয়ন পরিদপ্তর, কর্মচারী পরিদপ্তর, প্রশিক্ষণ পরিদপ্তর এবং সব শেষে উপপরিচালক (প্রশাসন) পদে জনসংযোগ পরিদপ্তর, বাপাউবো, ঢাকায় কর্মরত ছিলেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ে স্নাতক (সম্মান) ও প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১৪ সালে AIT থাইল্যান্ডে অনুষ্ঠিত Climate Change শীর্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।