আজকালের কন্ঠ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রু.দা.) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।
গতকাল বুধবার (১০ জানুয়ারি) এক বার্তায় বরিশাল বিশ^বিদ্যালয়ের পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বিজয় আগামীর সমৃদ্ধ বাংলাদেশের চলার পথকে সুগম করবে। যত দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশপ্রেম ও নেতৃত্বে বিশ্বস রাখবে, এগিয়ে যাবে নিজ মহিমায়।
উপাচার্য আরও বলেন, প্রধানমন্ত্রী গণমানুষের নেতা। তিনি অবিরাম কাজ করে চলেছেন গণমানুষের কল্যানে। তাঁর গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে অনন্য উচ্চতায়। উপাচার্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।
