উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে দৌলতদিয়ায় শীতবস্ত্র বিতরণ

লেখক:
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৪, ৫:৪২

আজকালের কন্ঠ ডেস্ক : গোয়ালন্দের দৌলতদিয়ায় উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে ও বাংলাদেশ পুলিশের ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাবিবুর রহমান বি.পি.এম (বার), পি.পি.এম (বার) এর সার্বিক ব্যবস্থাপনায় দৌলতদিয়া পূর্বপাড়ার অসহায় ১৫শ নারীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে অসহায় নারী ঐক্য সংগঠনের মাঠ চত্তওে দেশের সর্ববৃহৎ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পূর্বপাড়ায় (যৌনপল্লীর) অসহায় নারীদের মাঝে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার জিএম. আবুল কালাম আজাদ।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রেজাউল করিম এর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার (ঢাকা নৌপুলিশ) কাজী নুসরাত এদিব লুনা, গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, উত্তরণ ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ডের সদস্য কেএম মাহফিজুর রহমান প্রিন্স, উত্তরণ ফাউন্ডেশনের সদস্য লুলু আল মারজান, তৃতীয় লিঙ্গেও গোয়ালন্দ উপজেলার দলনেতা মাহিয়া মাহি (মিলন), পূর্বপাড়ার বাসিন্দাদের