আজকালের কন্ঠ ডেস্ক : কক্সবাজারের ঈদগাঁওতে সকালে একটি ফার্নিচার মার্কেট অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে ঈদগাঁওর ইসলামাবাদ ডুলা ফকির বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ঈদগাঁও বাজার পরিচালনা কমিটির সভাপতি ওবাইদুল হক জানান, সকালে বাজারের পূর্বপাশের রফিকুল ইসলামের মালিকানাধীন মার্কেটে হঠাৎ আগুন লাগে। এসময় বাতাস থাকার কারনে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে রফিকুল ইসলামের মার্কেটের ৫টি ফার্নিচার দোকান, একটি সেলুন সম্পূর্ণ পুড়ে যায়। ধারণা করা হচ্ছে প্রায় ৪০-৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি আরো জানান, খবর পেয়ে রামুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগীতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনে।
