আজকালের কন্ঠ ডেস্ক : সিলেটে ট্রেনের ধাক্কায় রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাক দুমড়ে-মুচড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার (১৪ জানুয়ারি) সকাল ৬টার দিকে শিববাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।
সিলেট রেলওয়ে স্টেশন সূত্র জানায়, সকালে কালনী এক্সপ্রেস সিলেট স্টেশন ছেড়ে যায়। দক্ষিণ সুরমার শিববাড়িতে যাওয়া মাত্র রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়।
