কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইচ্যুত

লেখক:
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৪, ১১:৫৯

আজকালের কন্ঠ ডেস্ক : জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় তুরাগ কমিউটার ট্রেন থেকে ইঞ্জিন কেটে (খুলে) পাল্টানোর সময় ইঞ্জিনটি লাইনচ্যুত হয়েছে।বুধবার সকাল ৮টার দিকে ওই দূর্ঘটনা ঘটেছে। ইঞ্জিনটি উদ্ধার কাজ চলছে। এতে অন্যকোন ট্রেনের চলাচল বিঘ্নিত হচ্ছে না।

জংশনের স্টেশন মাস্টার মো. হানিফ আলী জানান, সকালে ট্রেনটি ঢাকা থেকে যাত্রী নিয়ে গাজীপুর আসে। পরে জয়দেবপুর জংশন থেকে ট্রেনটি আবার ঢাকার দিকে চালানোর জন্য ইঞ্জিন খুলে ট্রেনটির সামনে নিয়ে যাওয়ার সময় জয়দেবপুর জংশন এলাকায় ৪নং লাইনে ইঞ্জিনটি লাইনচুত হয়। এতে ওই ট্রেনটি আর ঢাকা যেতে পারেনি।

এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। কোন সিগন্যাল ছাড়াই ইঞ্জিন পরিবর্তন করতে গিয়ে ওই দূর্ঘটনা ঘটেছে।