আজকালের কন্ঠ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয় বারের মতো এমপি হিসেবে বিজয়ী হন শিবলী সাদিক। পরে ঢাকায় শপথ গ্রহণের জন্য অবস্থান করেন তিনি। শপথ গ্রহণ শেষে বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে নিজ নির্বাচনী এলাকায় ফেরেন শিবলী সাদিক এমপি। এ সময় দিনাজপুর-৬ আসনের প্রবেশদ্বারে ফুল দিয়ে বরণ করে নেন ঘোড়াঘাট পৌর আওয়ামীলীগের নেতাকর্মীরা।
এরপর ঘোড়াঘাট শ্রমিক ইউনিয়ন-২৪৫ কার্যালয় পরিদর্শন করেন এমপি । এ সময় পৌর আওয়ামীলীগের স্থায়ী কার্যালয় নির্মানের দাবি জানায় স্থানীয় নেতা কর্মীরা।
