আজকালের কন্ঠ ডেস্ক : ৪৬ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সংস্থাটির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, দেশের বিভাগীয় শহরগুলোতে আগামী ৯ মার্চ সকাল ১০ টায় এ পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২ টা পর্যন্ত চলবে। পরীক্ষার হল, আসন ব্যবস্থাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরবর্তীতে পিএসসির ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
