বোদায় ইয়াবাসহ আটক ২

লেখক:
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪, ৬:৪৪

আজকালের কন্ঠ ডেস্ক : পঞ্চগড়ের বোদায় ৬০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ শুকুর আলী (৩৭), মমিনুল ইসলাম (৩৫) নামে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

গতকাল বুধবার বিকেলে উপজেলার ময়দানদিঘী ইউপির ময়দানদিঘী বাজারস্থ জনৈক মিন্টু মিয়ার চায়ের দোকানের সামনে হতে নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে মোটর সাইকেল যোগে বহন করে নিয়ে আসার সময় তাদের আটক করা হয়।

এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনর্চাজ মোঃ মোজাম্মেল হক জানান, দুই মাদক ব্যবসায়ীকে আটক করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করে বৃহস্পতিবার তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।