মোংলা প্রতিনিধি : এমপির হাত থেকে কম্বল পেয়ে খুশীর হাসি ছিন্নমূল পনেরো বছরের এক কিশোরের মুখে। শুক্রবার এরকম কয়েকশ ছিন্নমূল শীতার্তদের মাঝে কম্বল বিরতর করে হাসি ফুটিয়েছেন স্থানীয় এমপি হাবিবুন নাহার।তিনি বাগেরহাট ৩ থেকে নির্বাচিত হয়েছেন।
জানাগেছে, বেগম হাবিবুন নাহার ও তার স্বামী খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক’র নিজস্ব তহবিল থেকে এ শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
এক হাজার অসহায় ও দুস্থদের মাঝে এ কম্বল বিতরণ করা হয় বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, আ’লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, পৌর আ’লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, মোংলা থানা অফিসার্স ইনচার্জ কে এম আজিজুল ইমলাম, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদারসহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
