ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

লেখক:
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৪, ১২:২৩

আজকালের কন্ঠ ডেস্ক : ঝালকাঠির রাজাপুরে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মো. নাজমুল হোসেন (২৮) ও মো. রুবেল হাওলাদার (২৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

গত বুধবার (১৭ জানুয়ারি) রাতে উপজেলার পুটিয়াখালী এলাকায় ঝালকাঠি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করে। আটক মাদক ব্যবসায়ী নাজমুল পুটিয়াখালী এলাকার মো. সুলতান এর ছেলে এবং রুবেল আদাখোলা এলাকার আলী হোসেন হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

ডিবি ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজাপুর থানায় মামলা দায়ের করে গতকাল বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব‍্যাহত থাকবে।