সোলায়মান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

লেখক:
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৪, ১:২৫

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর চকবাজারে অবস্থিত সোলায়মান টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (২০ জানুয়ারি) ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় সকাল ৯টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, সকাল ৮ টা ৫৯ মিনিটে চকবাজারের সোলায়মান টাওয়ার নিচ তলায় দুইটি দোকানে আগুন লাগার খবর আসে। এই সংবাদ পাওয়ার পর আমাদের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৯টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।