সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

লেখক:
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৪, ৩:১৭

আজকালের কন্ঠ ডেস্ক : রাজশাহীর মোহনপুরে বাসের ধাক্কায় ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, মোহনপুর উপজেলার বড়াইল গ্রামের ভ্যান চালক সিরাজ উদ্দিন (৫৫) ও একই গ্রামের আব্দুল কুদ্দুসের ১০ বছর বয়সের ছেলে ভ্যানযাত্রী আব্দুল্লাহ। আহতরা হলেন, আব্দুল কুদ্দুস (৪০) ও তার মেয়ে নাফিসা আখতার (১৪)।

পুলিশ জানান, বেলা সোয়া ১১টার দিকে মোহনপুর উপজেলার সইপাড়া এলাকায় বাগমারার ভবানীগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি বাস ব্যাটারি চালিত ভ্যানকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলে ভ্যান চালক সিরাজ ও যাত্রী আব্দুল্লাহ মারা যান। এ সময় আহত হন নিহত আব্দুল্লাহর বাবা আব্দুল কুদ্দুস ও বোন নাফিজা। তাদের উদ্ধার প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।