বুসতানুল উলুম ক্বাওমী মাদ্রাসার উদ্যোগে ইসলামী মহা সম্মেলন

লেখক:
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৪, ১২:২৯

আজকালের কন্ঠ ডেস্ক : টঙ্গীর তারগাছ বুসতানুল উলুম ক্বাওমী মাদ্রাসার বালক-বালিকা শাখার উদ্যোগে ইসলামী মহা সম্মেলন গতকাল রবিবার রাতে তারগাছ টাওজার ফ্যাক্টরি সংলগ্ন মাঠে তারগাছ কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ য়ের সভাপতিত্বে এবং তালগাছ বুসতনুল উলুম ক্বাওমী মাদ্রাসার মুহতামিন মুফতি আব্দুল্লাহ আনসারীর পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,গাজীপুর সিটি করপোরেশনের ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব রাশেদুজ্জামান জুয়েল মন্ডল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাছা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আলহাজ্ব গাজী আব্দুস সোবহান, যুবলীগের সাবেক সভাপতি মোঃ মীযানুর রহমান, আওয়ামী লীগ নেতা হাজী মোঃ শহীদুজ্জামান সুমন, আলহাজ্ব জহিরুল হক মামুন, আলহাজ্ব মোঃ শাহ আলম মাষ্টার, আমন্ত্রিত ওয়ায়েজীয়ান ঢাকা লালবাগ জামিয়া শরিফিয়া আরাবিয়ার শাইকুল হাদিস মুফতি আরিফ বিন হাবিব, মুফতি ওয়ালী উল্লাহ, মাওলানা তোফায়েল আহমদ ভৈরবী, মুফতি ইলিয়াস মাহমুদী,মুফতি শাহ আব্দুল রাজ্জাক আজাদী, মাওলানা সাইফুল্লাহ আনসারী,আলহাজ্ব বুরহান উদ্দীন, আলহাজ্ব মনির হোসেন, আলহাজ্ব মাঈনুদ্দীন মাষ্টার, হাজী মোঃ আব্দুল খালেক, আলহাজ্ব মোঃ আবু হানিফ মুন্সি, আলহাজ্ব মোঃ শাহিন, আলহাজ্ব মোঃ আাখতার গাজী, আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন কদর,মোঃ শুক্কুর আলী ভান্ডারী,আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন বাবুল,আলহাজ্ব মোঃ খোরশেদ আলম, আলহাজ্ব মোঃ আসলাম, আবুল কাশেম মিয়া প্রমুখ।