আজকালের কন্ঠ ডেস্ক : রাষ্ট্রীয় বিপনন সংস্থা টিসিবির ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য ৩৯১ কোটি ১৯ লাখ টাকার রাইস ব্রাণ অয়েল এবং মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ১ কোটি ২০ লাখ লিটার রাইস ব্রাণ অয়েল এবং ২০ হাজার টন মসুর ডাল রয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের তিনটি প্রস্তাব টেবিলে উপস্থাপন করা হয়।
অর্থ মন্ত্রণালয় জানায়, স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ১ কোটি ২০ লাখ লিটার (+৫%) রাইস ব্রান তেল ক্রয় করার প্রস্তাব অনুমোদন দিয়েছে। টিসিবি কর্তৃক ৩টি লটে ১ কোটি ২০ লাখ লিটার রাইস ব্রান তেল সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয়ের জন্য স্থানীয় ৩টি প্রতিষ্ঠান (১) মজুমদার প্রোডাক্টস লি. (২) মজুমদার ব্রান অয়েল মিলস লি. এবং (৩) আলী ন্যাচারাল অয়েল মিলস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে দরপ্রস্তাব চাওয়া হলে প্রতিষ্ঠান ৩টি দরপ্রস্তাব দাখিল করে।
