আজকালের কন্ঠ ডেস্ক : চুয়াডাঙ্গা’র জীবননগর উপজেলায় আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ২০২৩-২০২৪ অর্থ বছরের ১ম ও ২য় কিস্তির বরাদ্দ হতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ হিসেবে বাইসাইকেল এবং শিক্ষা বৃত্তি হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।
আজ মঙ্গলবার বেলা ১১ টার সময় জীবননগর উপজেলা পরিষদ চত্বরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও শিক্ষা বৃত্তি তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্তকর্তা হাসিনা মমতাজ, সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ। শিক্ষা উপকরণ হিসেবে তিনজন শিক্ষার্থীকে বাইসাইকেল এবং শিক্ষা বৃত্তি হিসেবে ২৭ জন শির্ক্ষীর মধ্যে ১ লাখ ৪৪ হাজার ৫শ টাকা বিতরণ করা হয়েছে।
