গাজীপুরের কালিয়াকৈর থানার সাবেক আওয়ামী লীগের নেতা মুরাদ কবির ও রাজাউল করিম রাসেল বিএনপিতে যোগ দিয়েছেন। এ নিয়ে কালিয়াকৈর বিএনপির ভিতরে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় গাজীপুর জেলা বিএনপির অফিসে জেলা সভাপতির হাত দরেই তারা বিএনপিতে যোগ দিয়েছেন বলে খবর ছড়িয়েছে।
পরে দলটির কালিয়াকৈর উপজেলা সভাপতির হাতে আবেদনপত্র দিয়ে বিএনপিতে যোগদান করে প্রাথমিক সদস্য হয়েছেন তারা। বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
যোগদান অনুষ্ঠানে তারা বলেন, বিগত দিনে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের অনুসারী হয়ে বিএনপি করতাম পরে আওয়ামী লীগের চাপের মুখে দীর্ঘ সময় আওয়ামী লীগ করতে বাধ্য হয়েছিলাম। বর্তমানে বিএনপির নেতাকর্মীরা আমাদের প্রতি যে সম্মান দিয়েছেন তাতে আমরা বিমোহিত।
উল্লেখ্য যে, মুরাদ কবির ও রাজাউল করিম রাসেল এলাকায় প্রভাবশালী চক্র এবং রাজনৈতিক ছত্রছায়ায় থাকা সিন্ডিকেটের অন্যতম সন্ত্রাসী হিবেবে তার নাম সবার উপরে। কথায় রয়েছে সরকার পরিবর্তন হয় কিন্তু সন্ত্রাসী শক্তি পরিবর্তন হয় না। যে সরকার আসে না কেন তার শুধু দল পরিবর্তন করে। ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজির ঘটনার হচ্ছে একই হাতে এখানে আওয়ামীলীগ যা বিএনপি ও তা “একই সূত্রে গাঁথা”।
