পলাতক প্রধান আসামী রাকিব মোল্লা’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

লেখক:
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪, ৪:৩৫

নিজস্ব প্রতিনিধি : রাজধানীর বাড্ডা এলাকা হতে ধর্ষণ মামলার এজাহার নামীয় পলাতক প্রধান আসামী রাকিব মোল্লা’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গতকাল ২৪ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ বিকালে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে পটুয়াখালী জেলার দশমিনা থানার মামলা নং-০২/০২, তারিখ-১৬/০১/২০২৪ খ্রিঃ; ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(১); ধর্ষণ মামলার এজাহার নামীয় পলাতক প্রধান আসামী ধর্ষক মোঃ রাকিব মোল্লা (২৪), পিতা-শহিদুল মোল্লা, সাং-পূর্ব আলীপুরা, থানা-দশমিনা, জেলা-পটুয়াখালী’কে গ্রেফতার করে।