শিবগঞ্জে মিষ্টি খাওয়া নিয়ে ঝগড়া, বাবার হাতে ছেলের মৃত্যু

লেখক:
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪, ৫:০৯

আজকালের কন্ঠ ডেস্ক : বগুড়ার শিবগঞ্জে মিষ্টি খাওয়াকে কেন্দ্র করে বাবার লাঠির আঘাতে ছেলে ফারাজ আলীর (২৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ফারাজ আলী (২৫) উপজেলার পিরব ইউনিয়নের বানিহার গ্রামের সোহরাব হোসেনের ছেলে।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বাবা সোহরাব আলী ফারাজের মাথায় কাঠ দিয়ে আঘাত করেন। এতে ফারাজ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেজ) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা ফারাজের অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। বৃহস্পতিবার সকালে সেখানে নেওয়ার পথে মৃত্যু হয় ফারাজের।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালে পাঠানো হবে। ঘটনার পর থেকে সোহরাব পলাতক আছেন। এই বিষয়ে মামলা দায়ের হবে।