বিনোদন ডেস্ক : কয়েক দিন ধরেই অসুস্থ পরীমণি-রাজ দম্পতির ছেলে রাজ্য। বর্তমানে ছেলের চিকিৎসার জন্য কলকাতায় রয়েছেন তিনি। আগের চেয়ে এখন অনেকটাই সুস্থ রাজ্য। তবে ছেলের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পরও সেভাবে দেখা যায়নি বাবা রাজকে। বলা যায়, অসুস্থ ছেলেকে একা হাতেই সামলাচ্ছেন পরী।
রাজের সঙ্গে ডিভোর্সের পর পরীমণি স্পষ্ট জানিয়েছিলেন, ছেলের সম্পূর্ণ দায়িত্ব তিনিই নেবেন। আর সেই কথামতোই ছেলেকে দুহাতে আগলে রেখেছেন তিনি। কাজের ফাঁকে পুরো সময়টা রাজ্যকেই দেন এই নায়িকা।
এদিকে ছেলের অসুস্থার এতোদিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলেকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন রাজ। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুকে অভিনেতা লেখেন, ‘শাহীম মুহাম্মদ রাজ্য।’ সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ভালবাসার ইমোজি।
পোস্টটি করার সঙ্গে সঙ্গেই সাত হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছেন নেটিজেনদের। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে রাজের কমেন্টসবক্সে।
