আগামী পাঁচ বছরে দেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো : মহিবুর রহমান

লেখক:
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৪, ১১:২৪

কলাপাড়া প্রতিনিধি : সারা বাংলাদেশের যে কয়টি মন্ত্রনালয় রয়েছে তার মধ্যে আমার মন্ত্রনালয়টি হবে প্রথম সারির। আমার এ মন্ত্রনালয়ের ব্যবস্থাপনা এত নিখুঁত যে বিশ্বের অনেক দেশ ফলো করে। আমরা সেই যায়গাটা ধরে রাখতে চাই। সততার সাথে কাজ করে সেটি প্রমান করতে চান বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

গতকাল শনিবার বেলা ১১ টায় কলাপাড়ার শেখ কামাল স্মৃতি অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষক, বিভিন্ন পেশাজীবি এবং জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা চলাকালে তিনি এ কথা বলেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মো: জাহাঙ্গীর হোসেন সভাপিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, জেলা পরিষদের সদস্য ফিরোজ শিকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার প্রমূখ।

মতবিনিময় সভায় তিনি আরো বলেন, সকল ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে দেওয়া উচিত। তিনি এ দেশের সকল উন্নয়নের রুপকার। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমি তার সারথি হিসেবে সব সময় নিজেকে প্রস্তুত রেখেছি। সে লক্ষে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি।
আমাদের যে নির্বাচনি ইশতেহার রয়েছে সে অনুযায়ী আগামী ৫ বছরে দেশকে স্মার্ট বাংলাদেশ করতে যা যা করা দরকার তার সব কিছুই করা হবে।

প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর শুক্রবার প্রথমবারের মতো নিজ জন্মভূমি কলাপাড়া- রাঙ্গাবালীতে আসেন পটুয়াখালী-৪ আসনের এমপি ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো. মহিবুর রহমান।