নিজস্ব প্রতিনিধি : আজ বিকেল ৩ ঘটিকায় ঘাগড়া ইউনিয়নের সুহিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং বিকেল ৫ ঘটিকায় দাপুনিয়া ইউনিয়নের কলাপাড়া গ্রামে স্বেচ্ছাসেবক লীগের অস্থায়ী কার্যালয়ে ময়মনসিংহ বাসীর প্রচন্ড অহংকার,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক,জননেতা আফজালুর রহমান বাবু মহোদয়ের সার্বিক সহযোগিতায় প্রায় সহস্রাধিক শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন ময়মনসিংহের কৃতি সন্তান,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননন্দিত জননেতা আফজালুর রহমান বাবু।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রকৌশলী রাজিবুল আলম বিপ্লব,সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সাগর,সহ-সভাপতি প্রভাষক শাহিন আলম,যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী শফিক উদ্দিন আহমেদ নয়ন,মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক মন্ডলীর সদস্য মোঃ রকি মিয়া,প্রচার সম্পাদক নাসিম আহমেদ সাগর, ঘাগড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান আনোয়ার,সাধারণ সম্পাদক ফারুক হাসান মেম্বার,দাপুনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মিলন আহমেদ, যুগ্ন আহবায়ক মনির আহমেদ,যুগ্ন আহবায়ক আবু রায়হান,যুগ্ম আহবায়ক আল আমিন,যুগ্ন আহবায়ক ফয়সাল মিয়া সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আফজালুর রহমান বাবু বলেন,আমরা মানুষের পাশে অতীতে ছিলাম, এখনো আছি,ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। কোন অপশক্তি আমাদেরকে রুখতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে যতদিন বাংলাদেশ থাকবে বাংলাদেশ ততদিন নিরাপদ।বাংলাদেশ এগিয়ে যাবে দুর্বার গতিতে। এ সময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী জন্য দোয়া চান সকলের নিকট।
