আজকালের কন্ঠ ডেস্ক : নওগাঁর পোরশায় সীমান্ত এলাকা থেকে ২০ পিচ ভারতীয় ট্যাপেন্টাডল টেবলেট সহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে ১৬বিজিবি নিতপুর ক্যাম্পের টহলদল।
আটককৃতরা হলেন, রঘুনাথপুর গ্রামের মৃত আঃ হামিদ মুন্সির ছেলে আব্দুল মতিন (৪৫) ও নিতপুর মাস্টারপাড়ার সাজেদ আলীর ছেলে আঃ রহমান (২৩)।
আটকৃতদের রবিবার বিকালে পোরশা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানাগেছে। ১৬বিজিবি ডি কোম্পানী নিতপুর বিওপি সবেদার মুনসেদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২৩০/৫৩এর ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তর টেকঠা ইব্রাহীমের ভাটা থেকে মাদকসহ তাদের আটক করা হয়।
এসময় দোয়ারপাল গ্রামের মোকলেছুর রহমানের ছেলে ওয়ালেদ হোসেন(৩০) ও পশ্চিম রঘুনাথপুর গ্রামের রমজান আলীর ছেলে রহিদুল ইসলা(৩০) পালিয়ে যায়।
