বরিশাল জেলা প্রতিনিধি : বরিশাল নগরীতে মৎস্য অধিপ্তরের অভিযানে ৬০ কেজি জাটকা মাছ জব্দ করা হয় ।গতকাল রবিবার (২৮ জানুয়ারি), এ অভিযানে পাঁচ জন মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার দ্বীন এ আলম ও ওসি মোঃ জলিল। আটককৃতরা হল বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন এলাকার মোঃ কাজল হাওলাদার, একই এলাকার মোঃ রিয়াজ সরদার, বেলতলা এলাকার মোঃ মিলন হোসেন, টুঙ্গীবাড়িয়া এলাকার মোঃ শাওন হাওলাদার ও চন্দ্রমোহন এলাকার মোঃ দেলোয়ার হোসেন।জেলা মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস (হিলসা) জানান, রোববার দুপুর ১২ টার দিকে জেলা মৎস্য অধিদপ্তর নগরীর রুপাতলী হাউজিং এলাকায় অভিযান চালায়।
এ সময় পাঁচ ভ্রাম্যমান খুচরা ব্যাসায়ীকে জাটকা মাছসহ আটক করা হয়। তাদের কাছ থেকে ৬০ কেজি জাটকা ইলিশ উদ্ধার করা হয়েছে। আটককৃতদের ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার মারজানুর রহমান। জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
