চাঞ্চল্যকর আকবর হত্যার পলাতক আসামী গ্রেফতার

লেখক:
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৪, ৬:০০

নিজস্ব প্রতিনিধি : রিশাল জেলার মুলাদী এলাকায় চাঞ্চল্যকর আকবর হত্যা মামলায় দীর্ঘ ০৬ বছর যাবৎ পলাতক আসামী দিদার বেপারী’কে রাজধানীর গেন্ডারিয়া এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গতকাল ২৮ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক রাত ২০:২০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার গেন্ডারিয়া থানাধীন মিলব্যারাক এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বরিশাল জেলার মুলাদী থানার মামলা নং-০২/১৮, ধারা-১৪৩/৪৪৮/৪২৭/৩০২/১১৪/৩৪ দণ্ড বিধি; চাঞ্চল্যকর আকবর হাওলাদার (৫২) হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত দীর্ঘ ০৬ বছর যাবৎ পলাতক আসামী দিদার বেপারী (৩২), পিতা-দলিল উদ্দিন বেপারী, সাং-টুমচর, থানা-মুলাদী, জেলা-বরিশাল‘কে গ্রেফতার করে।