গাজীপুর প্রতিনিধি – গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে গতকাল ২৯শে জানুয়ারি (সোমবার) রোজ লিংক টাওয়ার এর তৃতীয় তলায় সবুজ ছায়া উদ্যোক্তা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি লিঃ আয়োজনে ১ম বর্ষপৃতি উৎযাপন ও ক্ষুদ্র উদ্যোক্তা গুণী সম্মাননা স্মারক প্রদান দোয়া আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সবুজ ছায়া উদ্যোক্তা সমবায় সমিতি লিঃ সন্মানিত চেয়ারম্যান মো. কামরুল হাসান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মো. শফিকুল আমিন তপন কাউন্সিলর ৯নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন (প্রধান উপদেষ্টা সবুজ ছায়া ক্ষুদ্র সমবায় সমিতি লিঃ)প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শরিফুল ইসলাম (শরিফ) এম. ডি নিউ টু স্টার ফ্যাশন লিঃ,সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ইউনুস আলী পল্লী উন্নয়ন সংস্থা ঢাকা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মো. লুৎফর রহমান সাধারণ সম্পাদক সবুজ ছায়া উদ্যোক্তা ক্ষুদ্র সমবায় সমিতি, মো. আহসান হাবিব মাসুম,মো. আবু তাহের (পীর সাহেব),শ্রী নির্মল চন্দ্র (পরিচালক শীলামনি জুয়েলার্স),বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম,মো রফিকুল ইসলাম, সংগঠনের সকল কর্মকর্তা-কর্মচারী ও ব্যবসায়ী বৃন্দ।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন গাজীপুর মিউজিক ক্লাবের স্বনামধন্য কণ্ঠশিল্পী হাসনাহেনা।
