খাগড়াছড়িতে তিন ইটভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা

লেখক:
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৪, ৮:২৩

আজকালের কন্ঠ ডেস্ক : খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় তিন ইটভাটার মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩১ জানুয়ারি) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাসের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

রামগড় পৌরসভার ফেনীরকূল এলাকায় অবস্থিত মেসার্স নুর ইসলাম ব্রিককে এক লাখ টাকা এবং হাজেরা ব্রিক ফিল্ড ও তাছরা বলিটিলায় অবস্থিত নূরজাহান ব্রিক ফিল্ডকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস জানান, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ অনুযায়ী ইটভাটা তিনটির মালিককে অর্থদণ্ডে দণ্ডিত করেন ভ্রাম্যমাণ আদালত।