চেলসিকে উড়িয়ে শীর্ষস্থান আরও শক্ত করলো

লেখক:
প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৪, ১:২৭

আজকালের কন্ঠ ডেস্ক : চেলসির জালে গোল উৎসবে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান আরও শক্ত করেছে লিভারপুল।গতকাল বুধবার (৩১ জানুয়ারি) ঘরের মাঠে লিগ লিডারদের জয় ৪-১ ব্যবধানে। লিভারপুলের কোচ হিসেবে ইয়োর্গেন ক্লপও দুশোতম লিগ ম্যাচ জয়ের স্বাদ নেন।

অ্যানফিল্ডে ম্যাচের শুরুতে চেলসিকে চেপে ধরে ২৩ মিনিটে গোল তুলে নেয় লিভারপুল। বক্সের সামনে কনর ব্র্যাডলির পাস ধরে দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে এগিয়ে বল জালে জড়ান দিয়োগো জটা। ৩৯ মিনিটে ব্র্যাডলির গোলে প্রথমার্ধে ২-০ লিড পায় লিগ লিডাররা। ৬৫ মিনিটে দলের দমিনিক সোবোসলাই স্কোরলাইন ৩-০ করলে পাঁচ মিনিট পর চেলসির ক্রিস্কোফা এনকুনকু ব্যবধান কমান।

৭৯ মিনিটে স্বাগতিকরা লুইস দিয়াসের গোলে ফের ব্যবধান বাড়িয়ে বড়ো জয়ের স্বাদ নেয়। লিগে দুই দলের সবশেষ পাঁচ সাক্ষাত ড্র’য়ে শেষ হয়েছিলো। ২২ খেলায় ৫১ পয়েন্ট নিয়ে ম্যানসিটি ও আর্সেনালকে সমান পাঁচ পয়েন্ট দূরে রেখে শীর্ষে লিভারপুল। কোচ ইয়োর্গেন ক্লপও দলটির ৩১৮ লিগ ম্যাচে দুশো’ জয়ের মাইলফলক স্পর্শ করে সিটি কোচ পেপ গার্দিওলার কীর্তিতে ভাগ বসালেন।