এ্যসিড নিক্ষেপ ও হত্যা মামলায় স্বামীর মৃত্যুদন্ড

লেখক:
প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৪, ৬:১৯

আজকালের কন্ঠ ডেস্ক : মানিকগঞ্জের সাটুরিয়ায় পোশাককর্মী সাথী আক্তারের ওপর এ্যসিড নিক্ষেপ এবং হত্যা মামলায় সাবেক মো.নাঈম মল্লিক (৩১) কে মৃত্যুদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

নিহত মোসাঃ সাথী আক্তার (২০) সাটুরিয়ার ধানকোড়া ইউনিয়নের কাটাখালী ফেরাজীপাড়ার আব্দুস সাত্তারের মেয়ে। তিনি ঢাকার ধামরাইয়ের একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন।

দন্ডিত নাঈম মল্লিক মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকার মৃত নিজাম মল্লিকের ছেলে।

এজহারপত্রে জানা যায়, ২০২২ সালের ২৯শে জানুয়ারি দিবাগত রাতে ঘুমন্ত অবস্থায় আগের স্ত্রী মোসাঃ সাথী আক্তারকে এ্যাসিড নিক্ষেপ করেন স্বামী নাঈম মল্লিক আসামির ছোড়া এ্যসিডে সাথী আক্তারের হাত-মুখ ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। এরপর ঘটনার বার দিন চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা ন্যাশনাল ইন্সটিটিউট অব বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাথী আক্তারের মৃত্যু হয়।