শিংহশ্রী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৩

আজকালের কন্ঠ ডেস্ক : গাজীপুর কাপাসিয়া উপজেলার শিংহশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারী) শিংহশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি মাহবুব আলী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বিদ্যালয়ের সভাপতি মাহবুব আলীর সভাপতিত্বে ও রুবেল স্যারের সঞ্চালনায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হালিমুদ্দিন মাস্টার,সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার পারভেজ খোকন, সিংহশ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মান্নান, বিশ্ববিদ্যালয় পরিদর্শক মোঃ শহিদুল্লাহ, ও স্থানীয় জন প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী অভিভাবক ।

অনুষ্ঠানে শুভেচ্ছা মূলক বক্তব্য রাখেন,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আমিনুল ইসলাম, তিনি বলেন,ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার একটি বড় অংশ শিক্ষার পাশাপাশি খেলাধুলা করতে হবে। নিজের মেধাকে বিকশিত করতে হলে স্ব-শিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষার্থীদের জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য পড়াশোনায় অধিকতর মনোযোগী হওয়ারও আহ্বান জানান। আরোও বলেন, শিক্ষার মানোন্নয়নে ছাত্রছাত্রী অভিভাবক ও শিক্ষকদের একযোগে কাজ করতে হবে তাহলেই ভাল ফলের পাশাপাশি জ্ঞানার্জন সম্ভব হবে।

ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ক্রীড়ানুষ্ঠানের সমাপ্তি ঘটে।