র‌্যাব-১০ এর অভিযানে ০৩ জন ছিনতাইকারী গ্রেফতার

লেখক:
প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৮

নিজস্ব প্রতিনিধি : গতকাল ০২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার শাহবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ পলাশ (১৯), পিতা-মৃত মোহাম্মদ আলী, সাং-চরমোনাই, থানা-বন্দর, জেলা-বরিশাল, ২। মোহাম্মদ গাজী (১৯), পিতা-মৃত আলী আকবর, সাং-চুনকুটিয়া, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা ও ৩। মোঃ জাহাঙ্গীর হোসেন (১৯), পিতা-মোঃ আলমগীর হোসেন, সাং-হাজীমারা, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা বলে জানা যায়।

এ সময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০৩টি চাকু উদ্ধার করা হয়।