অজ্ঞাতপরিচয় ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

লেখক:
প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৪, ১:৩১

আজকালের কন্ঠ ডেস্ক : গোবিন্দগঞ্জের একটি বিলের পানিতে ভাসমান এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার নাকাই ইউনিয়নের ডাঙ্গারবিল নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা সকালে শীতলগ্রাম এলাকার ডাঙ্গার বিলে একটি জ্যাকেট পড়া অবস্থায় বিবস্ত্র পুরুষ মানুষের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। গোবিন্দগঞ্জ থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) প্রলয় বর্মা মরদেহটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটির পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।