আজকালের কন্ঠ ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ও বিধি প্রয়োগ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ গতকাল শনিবার সমাপ্ত হয়েছে ।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের।( যুগ্ন সচিব ) জন্ম ও মৃত্যু নিবন্ধন ডেপুটি রেজিস্টার জেনারেল মির্জা তারিক হিকমত।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ন সচিব ডক্টর আবু নছর মোঃ আব্দুল্লাহ । এ সময় উখিয়া সহকারী কমিশনার ভূমি ছালেহ আহমদ, টেকনাফ সহকারী কমিশনার , উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোকতার আহমেদ, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার সহ জনপ্রতিনিধ, কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
