আজকালের কন্ঠ ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শাহাবুদ্দিন সর্দার (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে ভাঙ্গা উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের মোল্লাকান্দা গঙ্গাধরদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শাহাবুদ্দিন ওই গ্রামের মৃত খলিল সরদারের ছেলে।
ভাংগা থানা পুলিশ ও এলাকাবাসী জানান, শাহাবুদ্দিন নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হন। পরে তাকে সদরপুর বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ তার লাশ উদ্ধার করে শনিবার রাতে পরিবারের নিকট হস্তান্তর করেন।
