ঢাকায় আসছেন শাহরুখ

লেখক:
প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৪, ৪:৫৫

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। শুধু ভারত নয়, বাংলাদেশেও বহু ভক্ত রয়েছে তার। ২০১০ সালে প্রথম বাংলাদেশে আসেন তিনি। এরপর কেটে গেছে অনেকগুলো বছর। এবার জানা গেল, আবারও ঢাকায় আসছেন বলিউডের এই বাদশাহ।

শাহরুখকে ঢাকায় নিয়ে আসছে অন্তর শোবিজ। দেশের একটি গণমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার স্বপন চৌধুরী। ১৪ বছর পর আবারও তারাই শাহরুখকে নিয়ে আসছেন ঢাকায়।

এ প্রসঙ্গে স্বপন বলেন, আমি এর আগে শাহরুখ খানকে বাংলাদেশে নিয়ে এসেছিলাম। শাহরুখ এই মুহূর্তে উপমহাদেশে আলোচিত অভিনেতা। পরপর তিনটা সিনেমা তার আলোচনায়। বাংলাদেশে শাহরুখের সিনেমা মুক্তি পাওয়ায় দর্শকদের মধ্যে এক ধরনের উন্মাদনা তৈরি হয়েছে।

এর আগে, ২০১০ সালে লাইভ কনসার্টে অংশ নিতে ঢাকায় আসেন শাহরুখ। ওই সময় সঙ্গে ছিলেন রানি মুখার্জি, অর্জুন রামপালসহ অনেকেই।