ট্রাক টার্মিনাল থেকে ৭ চাঁদাবাজ গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৪, ১:০৯

আজকালের কন্ঠ ডেস্ক : রাজশাহীতে ট্রাক টার্মিনাল থেকে ৭ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। গতকাল রোববার (৪ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৪ টার দিকে মহানগরীর শাহমখদুম ট্রাক টার্মিনালে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

আটককৃতরা হলো চাঁদাবাজ চক্রের মূলহোতা কাশিয়াডাঙ্গা হরিপুর গ্রামের আক্তারুজ্জামান হেলেন (৪৯)। মতিহার থানার খোঁজাপুর গ্রামের আব্দুর রাজ্জাক, রাজপাড়া তেরখাদিয়া আঃ কুদ্দুস,(৫৫) ও বিমানবন্দর থানার বায়া এলাকার মোঃ মিন্টু (৩৬)।

এদিকে মহানগরীর কাটাখালী থানাধীন কাটাখালী বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে চাঁদাবাজ চক্রের আরো তিন জনকে গ্রেপ্তার করে র‌্যাব। তারা হলেন, বেলপকুর এলাকার আশরাফুল ইসলাম (৩২), পুঠিয়া থানার নামাজগ্রাগের মোঃ মানিক (৩৮) ও দুরুর হুদা (৩৮)।

এসময় তাদের নিকট হতে চাঁদা আদায়ের রশিদ, ভাউচার ও টোকেন উদ্ধার, চাঁদা বাবদ উত্তোলিত নগদ ৬ হাজার আটশত পাঁচ টাকাএবং ৬ টি মোবাইল ফোন জব্দ করে।