জয়ে দুঃসংবাদ পেল বাংলাদেশ

লেখক:
প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২১

স্পোর্টস ডেস্ক : হায়দরাবাদ টেস্টে হেরে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে তিন ধাপ অবনমন হয়েছিল ভারতের। ফলে পাঁচে নেমে গিয়েছিল রোহিত-কোহলিরা।

তবে ইংল্যান্ডের বিপক্ষে বিশাখাপত্তমে সিরিজের দ্বিতীয় টেস্টে ১০৬ রানের বড় জয়ে ফের নিজেদের অবস্থান পুনরুদ্ধার করেছে তারা। এতে একধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছে বাংলাদেশ।

বিশাখাপত্তম টেস্ট জিতে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দুইয়ে উঠে এসেছে ভারত। ৬ ম্যাচের মধ্যে তিনটিতে জয় ছিনিয়ে নিয়েছে তারা। আর এক ড্রয়ের বিপরীতে দুটিতে হারের স্বাদ নিয়েছে রোহিত শর্মার দল। এই মুহূর্তের ভারতের পয়েন্ট ৩৮। পয়েন্টের শতাংশ ৫২ দশমিক ৭৭।

অন্যদিকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজের দ্বিতীয় টেস্ট হারলেও এখনও শীর্ষে অস্ট্রেলিয়া। ১০ ম্যাচের মধ্যে ৬টিতে জয় পেয়েছে অজিরা। আর ৩ হারের বিপরীতে ড্র এক ম্যাচে। অজিদের পয়েন্ট এখন ৬৬; শতাংশের হিসেবে ৫৫ দশমিক ০০।

আট নম্বরে আছে ইংল্যান্ড। ভারতের সঙ্গে হেরেও অবস্থান বদলায়নি তাদের। তবে কমেছে পয়েন্টের শতাংশ। বেন স্টোকসদের পয়েন্টের শতাংশ ২৫ দশমিক ০০।